ভারতের চেন্নাই সেন্ট্রাল জেলে আটক বাংলাদেশিদের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-০৩-১০ ১২:১০:৪২


ভারতের চেন্নাই সেন্ট্রাল জেলে আটক বাংলাদেশি নাগরিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগী পরিবারবর্গ। মঙ্গলবার (১০ মার্চ) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ভুক্তভোগী পরিবারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় তারা ভারতে আটক বাংলাদেশিদের দ্রুত ও নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, বিভিন্ন সময়ে কাজের সন্ধানে বা অন্য কারণে ভারতে গিয়ে অনেক বাংলাদেশি নাগরিক আটক হয়ে দীর্ঘদিন ধরে চেন্নাই সেন্ট্রাল জেলে বন্দি রয়েছেন। তাদের দ্রুত মুক্তি দিয়ে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে প্রিয়জনদের অনুপস্থিতিতে পরিবারগুলো চরম মানবিক ও আর্থিক সংকটের মধ্যে দিন কাটাচ্ছে। তাই মানবিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

উল্লেখ্য, এই মানববন্ধনের আয়োজন করে ভুক্তভোগী পরিবারবর্গ, বাংলাদেশ।

এনজে