দুই জেলায় নতুন পুলিশ সুপার
সানবিডি২৪ ডেস্ক প্রকাশ: ২০২৬-০৩-১০ ১৬:৪৩:৪১
দেশের দুই জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ করেছে সরকার। মঙ্গলবার (১০ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে স্বাক্ষর করেছেন উপসচিব তৌছিফ আহমেদ।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ডিএমপির উপপুলিশ কমিশনার মো. তারেক মাহমুদকে হবিগঞ্জের পুলিশ সুপার হিসেবে এবং পিবিআইয়ের পুলিশ সুপার মো. রুহুল কবীর খানকে চুয়াডাঙ্গার পুলিশ সুপার হিসেবে নিয়োগ করা হয়েছে।
অপরদিকে হবিগঞ্জের পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুনকে পিবিআইয়ের পুলিশ সুপার এবং চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামকে এসবিতে বদলি করা হয়েছে।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














