বাহরাইনে মার্কিন সেনাদের অবস্থানরত হোটেলে ইরানের ড্রোন হামলা
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৬-০৩-১০ ২১:২৯:৩৫
মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান রক্তক্ষয়ী সংঘাতের ১১তম দিনে বাহরাইনে মার্কিন সেনাদের অবস্থানরত একটি হোটেলে ড্রোন হামলা চালিয়েছে ইরান।
মঙ্গলবার (১০ মার্চ) তেহরান টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।
প্রতিবেদন অনুযায়ী, বাহরাইনের ওই নির্দিষ্ট হোটেলটিকে লক্ষ্য করে অত্যন্ত নিখুঁতভাবে ড্রোন হামলা পরিচালনা করা হয়েছে। তেহরানের দাবি, ওই হোটেলটি মার্কিন সামরিক কর্মকর্তাদের একটি অস্থায়ী আবাসন বা ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহৃত হচ্ছিল।
তবে এই আকস্মিক হামলায় হোটেলের অভ্যন্তরে থাকা মার্কিন সেনাসদস্যদের হতাহত বা অবকাঠামোগত ক্ষয়ক্ষতির কোনো সুনির্দিষ্ট তথ্য তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। ওয়াশিংটন বা মানামা (বাহরাইন) কর্তৃপক্ষের পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।
এর আগে গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরান-ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যকার এই ত্রিদেশীয় সংঘাত এখন এক চরম অনিশ্চয়তার দিকে ধাবিত হচ্ছে। ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যার প্রতিশোধ হিসেবে তেহরান একের পর এক মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন ও ইসরায়েলি ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করছে।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














