জিএম কাদের ও তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেয়েছে দুদক
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-০৩-১১ ১৬:২১:০৬
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও তার স্ত্রীর বিরুদ্ধে ৭৫ লাখ টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার দুপুর দুইটার দিকে দুদকের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য দেন।
দুদক অফিস সূত্রে, জিএম কাদেরের নামে ৪৮ লাখ ৭৮ হাজার তিনশত ঊনচল্লিশ টাকা এবং তার স্ত্রী শেরীফা কাদেরের নামে ২৬ লাখ ৪৩ হাজার তিরাশি টাকার অবৈধ সম্পদের খোঁজ পেয়েছে অনুসন্ধানী টিম। এসব সম্পদের বৈধ উৎস যাচাইয়ে তাদেরকে দুর্নীতি দমন আইন ২০০৪ এর ২৬(১) ধারায় সম্পদ বিবরণী আদেশ জারীর অনুমোদন দেওয়া হয়েছে।
উল্লেখ্য, চাঁদাবাজি, মনোনয়ন বাণিজ্য ও দলীয় ফান্ডের টাকা আত্মসাতের অভিযোগে ২০২৫ সালের শুরুতেই জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বিরুদ্ধে অনুসন্ধানে নামে দুদক। একইসঙ্গে তার ওপর জারি করা হয় দেশত্যাগে নিষেধাজ্ঞা।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













