সংসদের স্পিকার নির্বাচিত হলেন হাফিজ উদ্দিন আহমদ

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-০৩-১২ ১২:১২:৩৩


মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হয়েছেন ।

বৃহস্পতিবার (১২ মার্চ) ড. খোন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদে স্পিকার পদে একটি মনোনয়ন উত্থাপিত হয়। বরগুনা-২ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম প্রস্তাব দেন এবং খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম তা সমর্থন করেন। সংসদে উত্তাপিত প্রস্তাবটি কণ্ঠভোটে অনুমোদিত হয়।

এর মাধ্যমে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) সংসদের স্পিকার নির্বাচিত হন।

এনজে