‘রমাদান ফুড প্যাক’ বিতরণ করল স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক

সানবিডি২৪ প্রকাশ: ২০২৬-০৩-১২ ১৯:০৩:৪৩


পবিত্র রমাদানে মানবিক উদ্যোগ নিয়ে দেশের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াল স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি।

সম্প্রতি দেশব্যাপী তাদের ১৩৮ টি শাখার ব্যবস্থাপনায় নিকটস্থ দরিদ্র ও অসহায় মানুষের মাঝে সাহরী ও ইফতারের প্রয়োজনীয় খাদ্যসামগ্রী সম্বলিত ‘রমাদান ফুড প্যাক’ বিতরণ করে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক।

বিতরণকৃত ফুড প্যাক-এ অন্তর্ভুক্ত ছিল চাল, ডাল, তেল, চিনি, ছোলা, খেজুরসহ প্রয়োজনীয় বিভিন্ন খাদ্যসামগ্রী।

এএ