ইরানি হামলায় ইসরায়েলে আহত অন্তত ৩০
আন্তর্জাতিক ডেস্ক আপডেট: ২০২৬-০৩-১৩ ১১:৪৫:৪৩
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাতের মধ্যে ইসরায়েলের উত্তরাঞ্চলের জারজির এলাকায় একটি ভবনে হামলায় ৩০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম কান নিউজ।
জরুরি সেবাদানকারী সংস্থার বরাত দিয়ে কান নিউজ জানিয়েছে, আহতদের মধ্যে দুজন ক্ষেপণাস্ত্রের ধাতব টুকরা শার্পনেলের আঘাতে আহত হয়েছেন। অন্যরা ভাঙা কাচের আঘাতে হালকা আহত হয়েছেন।
কান নিউজের তথ্য অনুযায়ী, আহতদের মধ্যে ছয়জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।
তাদের মধ্যে ১২ ও ১৩ বছর বয়সী দুই শিশুও রয়েছে।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














