খিলক্ষেতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ডেসকোর ৩ কর্মীর মৃত্যু
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-০৩-১৬ ০৮:৫৭:২০
জধানীর খিলক্ষেতে বৈদ্যুতিক কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ডেসকোর ৩ কর্মীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন। রবিবার (১৫ মার্চ) বিকালে খিলক্ষেতের খাঁ পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় পাওয়া যায়নি। জানা গেছে, নিহত সবাই ডেসকোর আউটসোর্সিং কোম্পানির কর্মী।
হতাহতের তথ্য নিশ্চিত করেছেন খিলক্ষেত থানার ওসি আব্দুল আলিম।
পুলিশ বলছে, খাঁ পাড়ায় একটি মন্দিরের পাশে ক্রেন দিয়ে ট্রাক থেকে তার নামামো হচ্ছিলো। এ সময় কোনোভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচজন আহত হয়। পরে ওই তিনজন মারা যায়।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














