ইসরায়েলি হামলায় লেবাননে নিহত বেড়ে ৯১২
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৬-০৩-১৮ ০৮:৩৫:২১
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধের মধ্যে ইসরায়েলের সামরিক অভিযানে লেবাননে নিহতের সংখ্যা বেড়ে ৯১২ জনে দাঁড়িয়েছে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে মঙ্গলবার (১৭ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গত ২ মার্চ থেকে শুরু হওয়া এই অভিযানে এ পর্যন্ত আহত হয়েছেন ২ হাজার ২২১ জন।
স্থানীয় সময় সোমবার (১৬ মার্চ) লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এর আগের দিন পর্যন্ত ইসরায়েলের চালানো অভিযানে দেশটিতে নিহতের সংখ্যা ছিল ৮৮৬ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ২৬ জনের মৃত্যুতে নিহতের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৯১২ জনে।
তথ্যসূত্র: বিবিসি
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














