ইরান থেকে বাংলাদেশি নাগরিকদের ফেরানোর উদ্যোগ
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৬-০৩-১৮ ১৩:০০:৫২
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানে যুদ্ধ চলমান রয়েছে এ অবস্থায় ইরান থেকে দেশে ফিরতে ইচ্ছুক বাংলাদেশি নাগরিকদের ফেরানোর উদ্যোগ নিয়েছে সরকার। সব কিছু ঠিক থাকলে আগামীকাল বৃহস্পতিবার থেকে এ কার্যক্রম শুরু হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, প্রথম তাদের সড়কপথে ইরান সীমান্ত দিয়ে আজারবাইজানে নেওয়া হবে। পরে বাকুর হায়দার আলিয়েভ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিশেষ চার্টার্ড ফ্লাইটে তাদের ফিরিয়ে আনা হবে।
তারা আরো জানান, বিষয়টি তদারকির জন্য তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানুল হক আজারবাইজান যাচ্ছেন। এ ছাড়া প্রত্যাবাসনে সহযোগিতা করতে ঢাকা থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুইজন কর্মকর্তাও মঙ্গলবার রাতে বাকুর উদ্দেশে রওনা হয়েছেন।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














