বিএনপি করেছে দুর্নীতি, জামায়াত করেছে সন্ত্রাস
প্রকাশ: ২০১৭-০৫-০৭ ১৩:২৭:৫৬
দুর্নীতি করেছে বিএনপি এবং জামায়াত সন্ত্রাস করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। তিনি বলেন, এই দুই দল আওয়ামী লীগের বিরুদ্ধে প্রচার চালিয়ে গেছে। ২০১৩ সালে আমি যখন আওয়ামী লীগের প্রচারে নামি তার আগে থেকেই ব্যর্থ হয়েছে। তাই শুধু দেশের জন্য কাজ করলে হবে না, আমরা কী করছি তা মানুষকে জানাতে হবে।
‘সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সংসদ সদস্যদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
জয় বলেন, ‘আমরা যারা সৎ মানুষ তারা সব সময় নিজের ঢোল পেটাতে লজ্জা পাই। যারা ফাঁকিবাজ, টাউট তারা নিজেদের ঢোল পেটাতে পারে। যারা পরিশ্রম করতে পারে, যারা সৎ তারা একটু লজ্জা পায়। তবে সেই লজ্জা পেলে কিন্তু হবে না। আমাদের জোর গলায় বলতে হবে।’
কর্মশালায় প্রায় ৫০ জন সংসদ সদস্য অংশগ্রহণ করেন। আগামী দুই দিনের আরও ১০০ জন সংসদ সদস্যের এই প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করার কথা রয়েছে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














