সরকার দলীয় সংসদীয় সভা অনুষ্ঠিত

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-০৩-২৮ ১৮:৫৬:৩৬


ঈদের বিরতির পর ত্রয়োদশ জাতীয় সংসদের মুলতবি অধিবেশন শুরুর আগে সরকারি সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ মার্চ) বিকেল ৪টায় সংসদ ভবনের সরকারি দলের সভাকক্ষে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকটি শুরু হয়।

জানা যায়, বৈঠকে অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশ নিয়ে আলোচনা হয়। এসব অধ্যাদেশ সম্পর্কে বিশেষ কমিটির প্রতিবেদন আগামী ২ এপ্রিলের মধ্যে জমা দেয়ার কথা রয়েছে। এছাড়া বৈঠকে সংসদ অধিবেশন এবং বিশেষ কমিটিতে আলোচ্য বিষয় নিয়েও আলোচনা হয়।

রোববার (২৯ মার্চ) আবারও বসতে যাচ্ছে সংসদের প্রথম অধিবেশন। এর আগেই নিজ দলের সংসদ সদস্যদের নিয়ে সভায় বসে বিএনপি।

বিএইচ