ইরানে স্থল অভিযানের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৬-০৩-৩০ ০৮:৩৮:০৯


যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের মধ্যকার যুদ্ধ গতকাল রবিবার ৩০তম দিনে পৌঁছেছে। যুদ্ধ শুরুর এক মাস পর ইরানে কয়েক সপ্তাহব্যাপী স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন। এ লক্ষ্যে শনিবার আরো কয়েক হাজার মার্কিন সেনা ওই এলাকায় পৌঁছেছে। এদিকে যুদ্ধ বন্ধের লক্ষ্যে পাকিস্তান, তুরস্ক, মিসর ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীদের অংশগ্রহণে গতকাল থেকে ইসলামাবাদে এক উচ্চ পর্যায়ের কূটনৈতিক বৈঠক শুরু হয়েছে।

অন্যদিকে ইরান ও হুতি বিদ্রোহীরা ইসরায়েলে একযোগে হামলা চালিয়ে যাচ্ছে। এ সময় ইসরায়েলের ১০০টির ও বেশি শহরে সতর্কসংকেত বেজে ওঠে। এ ছাড়া মধ্যপ্রাচ্যে ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে ইরান। ইসরায়েলও ইরান ও লেবাননে পাল্টা হামলা চালিয়েছে।

এনজে