ডিজিএফআই’র আরও এক সাবেক প্রধান গ্রেফতার

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-০৩-৩০ ১১:১৮:৫৪


ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিজিএফআই’র সাবেক আরও এক প্রধানকে গ্রেফতার করেছে। তার নাম মো. আফজাল নাছের (৬১)।

আজ সোমবার ভোরে রাজধানীর মিরপুরের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ডিবির দায়িত্বশীল একটি সূত্র গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করলেও কোন মামলায় গ্রেফতার করা হয়েছে তা জানা যায়নি।

সূত্র বলছে, গ্রেফতার মো. আফজাল নাছের ২০০৭ সালের জুন থেকে ২০০৮ সালের মার্চ পর্যন্ত ডিজিএফআইয়ের ডিজি ছিলেন। ২০০৯ সালের ৫ নভেম্বর বরখাস্ত হন।

সূত্র বলছে, গ্রেফতার মো. আফজাল নাছের ২০০৭ সালের জুন থেকে ২০০৮ সালের মার্চ পর্যন্ত ডিজিএফআইয়ের ডিজি ছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানকে এক-এগারোর সরকারের সময় নির্যাতনের অন্যতম হোতা ছিলেন তিনি।

এর আগে বিতর্কিত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী ও লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে গ্রেফতার করে ডিবি।

এনজে