দেশের ২ জেলায় বজ্রবৃষ্টিসহ ঝড়ের সম্ভাবনা

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-০৩-৩০ ১১:৩৮:৩৮


আবহাওয়া অধিদপ্তর দেশের দুই জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টিসহ ঝড় হতে পারে বলে আশঙ্কা করছে। সংস্থাটি বলছে, ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে এই ঝড় হতে পারে। এ জন্য সংশ্লিষ্ট এলাকার নদীবন্দগুলোকে সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

সোমবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, রাঙামাটি ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

এনজে