ডিএমপির গুলশান-ক্যান্টনমেন্ট থানায় নতুন ওসি
সানবিডি২৪ প্রকাশ: ২০২৬-০৩-৩০ ১৯:৪৮:৪২
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) দুই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মধ্যে রদবদল করা হয়েছে।
সোমবার (৩০ মার্চ) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) মো. আমীর খসরু স্বাক্ষরিত এক আদেশে এই তথ্য জানানো হয়।
আদেশ অনুযায়ী, ক্যান্টনমেন্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দাউদ হোসেনকে গুলশান থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে। অপরদিকে গুলশান থানার ওসি মো. রাকিবুল হাসানকে ক্যান্টনমেন্ট থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে।
অবিলম্বে এই আদেশ কার্যকর করা হবে বলেও আদেশে জানানো হয়।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














