নেত্রকোণায় ৩ জলমহালের ইজারা বাতিল
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-০৪-০২ ১৭:২৬:০৫
নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার প্রবাহমান তিনটি জলমহালের ইজারা বাতিল করা হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর সভাপতিত্বে অনুষ্ঠিত উন্নয়ন প্রকল্পে সরকারি জলমহাল ইজারা প্রদান সংক্রান্ত কমিটির ৯০তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এসময় প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এবং সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ উপস্থিত ছিলেন।
সভায় সর্বসম্মতিক্রমে নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার উব্দাখালী নদী ও হাগলা বিল, মেধাবিল টুনাইবাড়ি খাল জলমহাল এবং ভোগাই নদী জলমহালের ইজারা বাতিল করা হয়।
এ সময় নির্ধারিত সূচির আওতায় সুনামগঞ্জ জেলার ৫৪টি জলমহালের ইজারা প্রদান কার্যক্রম স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনবান্ধবকরণসহ প্রকৃত উপকারভোগীদের লাভবান করার লক্ষ্যে জলমহাল ইজারা প্রদান স্থগিত করা হয়।
এছাড়া, মন্ত্রী ৪ এপ্রিল সুনামগঞ্জে অনুষ্ঠিতব্য সরকারি জলমহাল আইন-২০২৬ চূড়ান্তকরণের লক্ষ্যে আয়োজিত কর্মশালায় উপস্থিত জনগোষ্ঠী এবং মৎস্যজীবীদের মতামতের ভিত্তিতে জলমহাল ইজারা প্রদান কার্যক্রম অধিকতর জনবান্ধব করার বিষয়ে গুরুত্বারোপ করেন।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














