রাজধানীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ২ জন নিহত

আপডেট: ২০২৬-০৪-০৪ ১১:৪৭:৩০


রাজধানীর যাত্রাবাড়িতে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে দুইজন নিহত হয়েছেন। তাদের পরিচয় পাওয়া যায়নি। শুক্রবার দিবাগত রাতে ঘটনাটি ঘটে।

নিহত দুইজন পুরুষ। তাদের নাম-পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক ৪০ থেকে ৫০-এর মধ্যে।

পথচারীরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে রাত ২টায় দুইজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

এ বিষয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, নিহত দুইজনের মৃতদেহ দুটি মর্গে রাখা হয়েছে।

বিষয়টি যাত্রাবাড়ী থানাকে অবগত করা হয়েছে।

এনজে