গাজীপুরে বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়েছে ৫০ ঘর
আপডেট: ২০২৬-০৪-০৭ ০৮:৪৯:৩৪
গাজীপুর মহানগরীর টঙ্গীর মিল গেট নামাবাজার লাল মসজিদ এলাকার একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে প্রায় ৫০টি ঘর।
সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগুনের সূত্রপাত। বিষয়টি নিশ্চিত করেছেন টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শাহিন আলম।
এ বিষয়ে তিনি জানান, আগুন লাগার পরপরই মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে বস্তির বিভিন্ন ঘরে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় টঙ্গী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














