দেশের ৩ জেলায় ঝড়ের শঙ্কা

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-০৪-০৮ ১২:৪৭:৫১


আবহাওয়া অধিদপ্তর দেশের তিন জেলায় সন্ধ্যার মধ্যে ঝড় হতে পারে বলে জানিয়েছে। সংস্থাটি বলছে, ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে হতে পারে এই ঝড়। এ জন্য সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

এতে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও পটুয়াখালী অঞ্চলের ওপর দিয়ে দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

এনজে