লেবাননে ইসরায়েলের হামলার নিন্দা জানালো বাংলাদেশ
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-০৪-১১ ১১:১২:০৫
ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মধ্যেও লেবাননে সাম্প্রতিক ইসরায়েলি হামলার ফলে বেসামরিক লোকজন প্রাণহানি ও আহত হওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ। এমন ঘটনা এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার জন্য চলমান প্রচেষ্টাকে দুর্বল করে বলে মনে করে ঢাকা।
আজ শনিবার এক বিবৃতিতে একথা জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিবৃতিতে বৈরুতে ইসরাইলি হামলায় বাংলাদেশি নারী দীপালির মর্মান্তিক হত্যাকাণ্ডের নিন্দাও জানানো হয়েছে। বাংলাদেশ সরকার মরহুমের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে এবং এই কঠিন সময়ে তাদের পাশে রয়েছে।
লেবাননে বাংলাদেশ দূতাবাস দীপালির পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে এবং পরিস্থিতি অনুকূল হলেই তার মরদেহ ফিরিয়ে আনবে।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














