দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ৩ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৬-০৪-১১ ১৩:২৩:১৭


ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় দক্ষিণ লেবাননের নাবাতেহ এলাকায় তিনজন নিহত হয়েছেন। লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) বরাত দিয়ে আল-জাজিরা এই তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নাবাতেহ’র মায়ফাদৌন নামক স্থানে একটি আবাসিক ভবন লক্ষ্য করে এ হামলা চালায় ইসরায়েল। এতে ভবনটি পুরোপুরি ধ্বংস হয়ে যায় এবং তিনজন নিহত হন।

মার্কিন চাপে যুদ্ধবিরতির আলোচনায় ইসরায়েল রাজি হওয়ার পরেও লেবাননে বিমান হামলা অব্যাহত রেখেছে।

এর আগে গেল শুক্রবার দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর নাবাতিয়েতে ইসরাইলি বিমান হামলায় লেবানিজ নিরাপত্তা বাহিনীর ১৩ জন সদস্য নিহত হয়েছে। এদিকে লেবানন ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনা শুরু করার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

নতুন করে দখলদার ইসরায়েলে এমন হামলা আলোচনায় বসাকে ভেস্তে দেবে বলে মনে করেন বিশ্লেষকরা।

এনজে