ইসরায়েলি হামলায় লেবাননে ২ হাজার ছাড়ালো নিহতের সংখ্যা
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৬-০৪-১৩ ১০:৫৬:১৪
মধ্যপ্রাচ্যে চলমান পরিস্থিতিতে লেবাননে গত ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলি সামরিক অভিযানে নিহতের সংখ্যা বেড়ে ২ হাজার ৫৫ জনে দাঁড়িয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে। খবর আল জাজিরা’র।
এ বিষয়ে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মাসব্যাপী চলমান এই হামলায় এখন পর্যন্ত অন্তত ৬ হাজার ৫৮৮ জন আহত হয়েছেন।
গত ২ মার্চ থেকে লেবাননের বিভিন্ন প্রান্তে ব্যাপক সামরিক অভিযান শুরু করে ইসরায়েল, যা এখনও অব্যাহত রয়েছে। দিন দিন নিহতের এই সংখ্যা আরও বাড়ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














