ইরানে ফের হামলার পরিকল্পনা ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৬-০৪-১৩ ১২:৫১:৩৬
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার উপদেষ্টারা শান্তি আলোচনায় সৃষ্ট অচলাবস্থা কাটাতে ইরানের ওপর আবারও সীমিত আকারে সামরিক হামলার কথা ভাবছেন। হরমুজ প্রণালীতে মার্কিন অবরোধের পাশাপাশি এই হামলার পরিকল্পনা করা হচ্ছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল।
সংশ্লিষ্ট কর্মকর্তা এবং এ বিষয়ে অবগত ব্যক্তিদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান শান্তি আলোচনার গতি ফেরাতে এবং বর্তমান পরিস্থিতি মোকাবিলায় বিকল্প হিসেবে এই সীমিত সামরিক পদক্ষেপকে বিবেচনা করছে ট্রাম্প প্রশাসন।
এর আগে হরমুজ প্রণালীতে নৌ-অবরোধের মাধ্যমে ইরানের ওপর চাপ সৃষ্টি করা হলেও, এখন সেই চাপের মাত্রা আরও বাড়াতে সরাসরি সামরিক হামলার পথ বেছে নেওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
সূত্র: টাইমস অব ইসরায়েল
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














