সংবিধান সংশোধনের কোনো বিকল্প নাই: চিফ হুইপ
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-০৪-১৫ ১৫:৩৪:২৪
সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেছেন, সংবিধান সংশোধনের কোনো বিকল্প নাই। এটি সংশোধনে বিরোধীদলের যে দাবি, সেখানে পদ্ধতি নির্দিষ্ট করা নিয়ে আটকে আছেন তারা।
বুধবার (১৫ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনের বিরতির পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
চিফ হুইপ বলেন, প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রীকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসা হয়েছে, যার মাধ্যমে আবারও প্রমাণ করা হলো কেউই জবাবদিহিতার বাইরে নয়।
বিকল্প শ্রমবাজার খুঁজতে অনুসন্ধান শুরু হয়েছে-প্রধানমন্ত্রী বারবার বলেছেন দক্ষ মানুষের হাত হবে বাংলাদেশ। সরকার কর্মমুখী শিক্ষার জন্য করণীয় ঠিক করবে বলেও জানান তিনি।
চিফ হুইপ বলেন, শিক্ষার্থীদের ইংরেজিতে দ্বিতীয় ভাষায় শিক্ষিত করতে চায় সরকার। এছাড়া বিদেশে কাজ করতে যারা যাবেন তাদের সেখানকার ভাষাও শেখাতে চায় সরকার। এ ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়েছে।
সশস্ত্র বাহিনীকে রাজনীতিকরণ করেছে বিগত সরকার-এ কথা জানিয়ে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নেওয়ার পর থেকে প্রয়োজনীয় সব ক্ষেত্রে পদক্ষেপ নিয়েছেন। সশস্ত্র বাহিনী রাজনীতিকরণ করা হলে দেশের কল্যাণে কাজ হয় না।
গণমাধ্যমকে উদ্দেশ্যে করে চিপ হুইপ বলেন, ইস্টার্ন রিফাইনারি বন্ধ হয়েছে সেটা যেমন সংবাদ হয়েছে কিন্তু তেলবাহী দুটো জাহাজ বন্দরে এসেছে সেটা নিয়ে কোনো সংবাদ হয়নি। ইতিবাচক এবং নেতিবাচক উভয় সংবাদই প্রচার করুন সমালোচনা করুন।
চিফ হুইপ বলেন, সংবিধান সংশোধনের কোনো বিকল্প নাই। এটি সংশোধনে বিরোধীদলের যে দাবি, সেখানে পদ্ধতি নির্দিষ্ট করা নিয়ে আটকে আছে। একটি পর্যায়ে সকলে একমত হবে তখন সংবিধান সংশোধনের প্রস্তাব আনা হবে। আমরা ঐক্যমত আছি কিছু বিষয়ে অনৈক্য আছে। তবে আমাদের ঐক্যমতে আসা খুব বেশি দূরে নয় খুব কাছাকাছি সময়ে আমরা সমাধানে আসব।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














