দেশের ৪ জেলায় ঝড়ের শঙ্কা, নৌবন্দরে ২ নম্বর সংকেত
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-০৪-১৬ ০৯:২০:৪২
আবহাওয়া অধিদপ্তর দেশের চার জেলায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে। একই সঙ্গে নৌবন্দরে দুই নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
আজ বৃহস্পতিবার আবহাওয়াবিদ মো. ওমর ফারুকের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে ঘণ্টায় ৬০-৭০ কিমি বেগে অস্থায়ীভাবে ঝড়োহাওয়া বয়ে যেতে পারে।
সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দসমূহকে ২ নম্বর (পুন:) ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














