বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৬-০৪-১৭ ১০:৩১:০১
যুক্তরাষ্ট্র-ইরান-ইসরায়েল সংঘাত শিগগিরই শেষ হতে পারে এমন সম্ভাবনা দেখা যাওয়ায় বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম।
আজ শুক্রবার এক প্রতিবেদনে আলজাজিরা বলছে, ব্রেন্ট ক্রুড তেলের ফিউচার্স ১ শতাংশেরও বেশি কমে প্রতি ব্যারেল ৯৮.০৫ ডলারে নেমে এসেছে। আর যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের দাম কমে প্রতি ব্যারেল ৯৪ ডলারের নিচে নেমেছে।
মার্চ মাসে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরান সংঘাতকে কেন্দ্র করে তেলের দাম রেকর্ড ৫০ শতাংশ পর্যন্ত বেড়েছিল।
সম্প্রতি তা ১০০ ডলারের নিচে নেমে এলেও পুরো সপ্তাহজুড়ে ৯০ ডলারের ঘরেই অবস্থান করছে।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














