বেলজিয়ামের উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-০৪-২০ ১৭:৪১:১৬


বেলজিয়ামের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রেভোর স‌ঙ্গে সাক্ষাৎ ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

বেলজিয়ামের স্থানীয় সময় সোমবার (২০ এপ্রিল) ব্রাসেলসে বেলজিয়ামের উপ-প্রধানমন্ত্রীর স‌ঙ্গে সাক্ষাৎ ক‌রেন পররাষ্ট্রমন্ত্রী।

পররাষ্ট্র মন্ত্রণালয় জা‌নি‌য়ে‌ছে, সাক্ষা‌তে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে বাংলাদেশ তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

তারা বাণিজ্য ও বিনিয়োগ, বহুপাক্ষিক সহযোগিতা (জাতিসংঘসহ), অভিবাসন, ভিসা এবং কনস্যুলার সমস্যা এবং রোহিঙ্গা সংকটসহ পারস্পরিক স্বার্থের গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলি নিয়ে আলোচনা করেছেন।

সাক্ষা‌তে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপ‌দেষ্টা হুমায়ুন ক‌বির উপ‌স্থিত ছি‌লেন।

বিএইচ