ইরান ইস্যুতে পাকিস্তান যাচ্ছেন জেডি ভ্যান্স

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৬-০৪-২১ ০৯:৪২:০৬


মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইরান ইস্যুতে গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নিতে আজ মঙ্গলবার (২১ এপ্রিল) পাকিস্তান সফরে যাচ্ছেন। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্রগুলো।

ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে জানানো হয়েছে, এই সফরে ভ্যান্সের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার থাকবেন বলে আশা করা হচ্ছে।

এদিকে ইরান এই আলোচনায় তাদের প্রতিনিধি দল পাঠাবে কি না, সে বিষয়ে হোয়াইট হাউস সোমবার ইতিবাচক সংকেতের অপেক্ষায় ছিল। অবশেষে সোমবার রাতে তেহরানের পক্ষ থেকে আলোচনার ব্যাপারে সবুজ সংকেত পাওয়ার পরই এই সফরের বিষয়টি চূড়ান্ত হয়।

এনজে