আইকিউএয়ার সূচকে আজ বায়ুদূষণে সপ্তম স্থানে ঢাকা

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-০৪-২২ ১০:৫৬:২১


জলবায়ুর বিরুপ পরিবর্তনের প্রভাবে বিশ্বে বায়ুদূষণ দিন দিন বাড়ছে। এমন অবস্থায় বায়ুদূষণে আজ বিশ্বে প্রথম স্থানে রয়েছে ভারতের দিল্লি, বায়ুর স্কোর ২৭৩। অপরদিকে বায়ুদূষণে বিশ্বে আজ সপ্তম স্থানে রয়েছে রাজধানী ঢাকা। বাতাসের মান সূচকে ঢাকার বায়ুর স্কোর ১০৯।

যা ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ বলে বিবেচিত।

আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এসব তথ্য পাওয়া গেছে।

এ বিষয়ে ওয়েবসাইটের তথ্য মতে, বায়ুদূষণে ২০৮ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। এ ছাড়া তৃতীয় অবস্থানে রয়েছে নেপালের কাঠমাণ্ডু, যার স্কোর ১৯০।

চতুর্থ স্থানে রয়েছে, থ্যাইল্যান্ডের চেংমাই, স্কোর ১৬৭। পঞ্চম স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা, স্কোর ১৫৮ এবং ষষ্ঠ স্থানে রয়েছে ভিয়েতনামের হেনয়, স্কোর ১১২।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর ৫১ থেকে ১০০ হলে তাকে মাঝারি বা গ্রহণযোগ্য মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়। ১০১ থেকে ১৫০ স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর ধরা হয়।

সংবেদনশীল গোষ্ঠীর মধ্যে আছেন বয়স্ক, শিশু, অসুস্থ ব্যক্তি ও অন্তঃসত্ত্বা। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা অস্বাস্থ্যকর বাতাস। স্কোর ২০১ থেকে ৩০০ হলে তাকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বায়ু ধরা হয়। ৩০১ থেকে তার ওপরের স্কোরকে দুর্যোগপূর্ণ বা ঝুঁকিপূর্ণ ধরা হয়।

এনজে