হজ পালনে গিয়ে সৌদিতে প্রথম বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-০৪-২২ ১২:৫৫:১৫


হজ পালনে সৌদি আরবে গিয়ে বাংলাদেশি একজন হজযাত্রী মৃত্যুবরণ করেছেন। চলতি মৌসুমের হজে এটিই প্রথম কোনো বাংলাদেশির মৃত্যু।

মঙ্গলবার (২১ এপ্রিল) মো. নইম উদ্দীন মন্ডল (৭৫) মক্কায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। নইম উদ্দীনের পাসপোর্ট নম্বর এ-১৯৯৫৯২৩৮। তিনি স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছেন।

বুধবার (২২ এপ্রিল) রাত ৩টার হজ পোর্টালে আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।

হজ ফ্লাইট শুরু হওয়ার পর গত রাত ৩টা পর্যন্ত ২০ হাজার ৫৬৩ জন হজযাত্রী সৌদি আরবের পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ২ হাজার ৮৭০ জন ও বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ১৭ হাজার ৬৯৩ জন। এখন পর্যন্ত সৌদি আরব যাওয়ার ফ্লাইট পরিচালিত হয়েছে ৫১টি।

এখন পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৯টি, সৌদি এয়ারলাইন্সের ১৮টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ১৪টি।

এনজে