শিক্ষামন্ত্রীর সঙ্গে ব্রিটিশ ডেপুটি হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-০৪-২৩ ১৪:১৮:২৫
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সাথে ব্রিটিশ হাই কমিশনের ডেপুটি হাই কমিশনার James Goldman সৌজন্য সাক্ষাৎ করেন।
এসময় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জনাব ববি হাজ্জাজ, শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা জনাব মাহ্দী আমিন উপস্থিত ছিলেন।
মন্ত্রী বাংলাদেশের শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে যুক্তরাজ্যের অব্যাহত সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানান। এছাড়া, এদেশের ইংরেজি শিক্ষার উন্নয়নে ব্রিটিশ কাউন্সিলের ভূমিকারও প্রশংসা করেন। বৈঠকে বাংলাদেশের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ আরো বৃদ্ধির জন্য যুক্তরাজ্যে শিক্ষাবৃত্তির ক্ষেত্র আরো বিস্তৃত করার আহবান জানানো হয়।
বৈঠকে ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক ও সহযোগিতার ক্ষেত্র আরো বিস্তৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। প্রতিনিধিদল শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন।
বৈঠককালে Foreign Commonwealth and Development Office (FCDO) এর টিম লিডার মোহাম্মদ গোলাম কিবরিয়া, ব্রিটিশ কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর Stephen Forbes ও হেড অফ ইংলিশ অ্যান্ড স্কুল এডুকেশন দীপ্তি দাস সহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














