মার্কিন বিমানবাহী রণতরী জর্জ বুশ এগোচ্ছে মধ্যপ্রাচ্যের দিকে
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৬-০৪-২৪ ১০:৩৫:১৬
যুক্তরাষ্ট্র-ইসরায়েল-ইরান চলমান যুদ্ধবিরতির মধ্যে মধ্যপ্রাচ্যের দিকে অগ্রসর হচ্ছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ এইচডব্লিউ বুশ। রণতরীটি বর্তমানে মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) আওতাধীন এলাকায় প্রবেশ করেছে বলে নিশ্চিত করেছে সংস্থাটি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
আজ শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ একটি ছবি শেয়ার করে সেন্টকম জানায়, নিমিটজ-শ্রেণীর এই সুপারক্যারিয়ারটি বর্তমানে ভারত মহাসাগরে অবস্থান করছে।
তবে এই রণতরীটি ওই অঞ্চলে থাকা বর্তমান জাহাজগুলোর সঙ্গে যোগ দেবে, নাকি অন্য কোনও জাহাজের পরিবর্তে মোতায়েন হচ্ছে, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানায়নি সেন্টকম।
এদিকে, বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড বর্তমানে লোহিত সাগরে অবস্থান করছে। সেন্টকম জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের অধীনে সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে সেখানে কার্যক্রম চালিয়ে যাচ্ছে ফোর্ড।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














