আইকিউএয়ার সূচকে আজ বায়ুদূষণে ঢাকা ১৩তম

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-০৪-২৫ ১০:৫৫:০৯


জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাবে ফলে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকার বাতাসও ছিল দূষিত। তবে আজ শনিবার ৯৬ স্কোর নিয়ে বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান ১৩তম। যা এখানকার বাতাসের মান মাঝারি হিসেবে গণ্য করা হয়।

সকাল সাড়ে ৮টার পর আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার থেকে এ তথ্য জানা গেছে।

২৪৬ স্কোর নিয়ে আজ বায়ুদূষণে শীর্ষে রয়েছে ভারতের শহর ‘দিল্লি’, যা এখানকার বাতাসের মান নাগরিকদের জন্য ‘অস্বাস্থ্যকর’। একই সময় ১৬৪ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে চীনের শহর ‘চেংডু’, যা অস্বাস্থ্যকর বলে গণ্য হবে। আইকিউএয়ার স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়।

৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়। ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ ও অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে।

এনজে