দর বৃদ্ধির শীর্ষে অ্যাপেক্স ট্যানারি

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২৬-০৪-২৬ ১৫:২৫:০৬


সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে অ্যাপেক্স ট্যানারি লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৯৪ শতাংশ বেড়েছে। কোম্পানিটি ১ হাজার ১১৭ বারে ৫ লাখ ৯৪ হাজার ৭৫৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫ কোটি ৬৩ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৮৪ শতাংশ বেড়েছে। কোম্পানিটি ১ হাজার ৪১৮ বারে ৪০ লাখ ৫৯ হাজার ৯৬৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১১ কোটি ২৯ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা সন্ধানী ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৭১ শতাংশ বেড়েছে। কোম্পানিটি ১ হাজার ৩৪ বারে ১৭ লাখ ৮৯ হাজার ৭৩৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ৯৭ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে-গোল্ডেন সানের ৭.৮৬ শতাংশ, গ্লোবাল ইন্স্যুরেন্সের ৭.৮১ শতাংশ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ৭.৭৫ শতাংশ, সোনার বাংলা ইন্স্যুরেন্সের ৭.৫৯ শতাংশ, সাউথইস্ট ব্যাংকের ৭.৩৭ শতাংশ, এপেক্স স্পিনিংয়ের ৬.৮৭ শতাংশ ও বেঙ্গল উইন্সডোরের ৬.২২ শতাংশ দর বেড়েছে।
এসকেএস