ইজেনারেশনের তৃতীয় প্রান্তিক প্রকাশ
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২৬-০৪-২৮ ১২:২৬:২৭
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ইজেনারেশন পিএলসির পরিচালনা পর্ষদ তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি,২৬-মার্চ,২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
সোমবার (২৭ এপ্রিল) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক ফলাফল পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয় বলে জানা গেছে।
কোম্পানি সূত্রে জানা গেছে , (জানুয়ারি,২৬-মার্চ,২৬) সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ২০ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১৮ পয়সা।
তবে চলতি হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে (জুলাই ২৫-মার্চ,২৬) ইপিএস হয়েছে ৫৭ পয়সা, যা আগের বছরের একই সময়ে ৫৮ পয়সা ছিল।
এছাড়া, ৩১ মার্চ ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩ টাকা ৭২ পয়সা।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














