রাজধানীর নিউ মার্কেটে দুর্বৃত্তের গুলিতে এক ব্যক্তি নিহত
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-০৪-২৮ ২১:১৭:৪৫
রাজধানীর নিউ মার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৪২ বছর।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে।
পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ওই ব্যক্তির মাথাসহ শরীরে একাধিক গুলির চিহ্ন রয়েছে। মরদেহ মর্গে রাখা হয়েছে।
নিউমার্কেট থানার উপ পরিদর্শক (এসআই) মো. শাহাদৎ হোসেন জানান, গুলির ঘটনা শুনে হাসপাতালে এসেছি । আসার পর দেখি তিনি মারা গেছেন। তার পরিচয়সহ বিস্তারিত ঘটনা জানার চেষ্টা চলছে।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














