তেজগাঁওয়ে ডিএমপির অভিযানে ৫১ জন গ্রেফতার
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-০৫-০২ ১৬:৫৪:০০
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে নানা অপরাধে জড়িত ৫১ জনকে গ্রেফতার করা হয়েছে।
আজ শনিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
এ বিষয়ে ডিএমপির তেজগাঁও বিভাগের বরাত দিয়ে এন এম নাসিরুদ্দিন বলেন, শুক্রবার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে এসব ব্যক্তিদের গ্রেফতার করা হয়।
অভিযানে তেজগাঁও থানা পুলিশ তিনজন, শেরেবাংলা নগর থানা ১২ জন, হাতিরঝিল থানা সাতজন, আদাবর থানা ১২ জন, মোহাম্মদপুর থানা ১২ জন ও তেজগাঁও শিল্পাঞ্চল থানা পাঁচজনকে গ্রেফতার করে।
গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান এন এম নাসিরুদ্দিন।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













