জেড ক্যাটাগরিতে নামলো ১০ ব্যাংক

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৫-০৩ ১৪:৫৭:০৭


পুঁজিবাজারে তালিকাভুক্ত ১০ ব্যাংকের ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানিগুলো হলো- এবি ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, আইএফআইসি ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, এনআরবি ব্যাংক, এনআরবিসি ব্যাংক, ওয়ান ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, রূপালী ব্যাংক ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে,  পরপর ২ বছর কোনো লভ্যাংশ ঘোষণা করতে ব্যর্থ হওয়ায় আজ রোববার (৩ মে) থেকে কোম্পানিগুলোর শেয়ার ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন করছে।কোম্পানিগুলোকে স্টক ব্রোকার এবং মার্চেন্ট ব্যাংকদের কোন প্রকার ঋণ সুবিধা দেওয়া থেকে বিরত থাকতে।

 

এসকেএস