সিলকো ফার্মার শেয়ার হস্তান্তরের ঘোষণা
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৫-০৪ ১২:১২:০১
পুঁজিবাজারের তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি সিলকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের উদ্যোক্তা মৃত ড. মো. আফজাল মিয়ার নামে থাকা শেয়ার তার উত্তরাধিকারীর মাঝে হস্তান্তর করা হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ২০২৫ সালের ২ অক্টোবর ড. মো. আফজাল মিয়া ইন্তেকাল করেছেন। তার নামে কোম্পানিটির ১ লাখ ১০ হাজারটি শেয়ার রয়েছে।
শেয়ারগুলো তার মনোনীত মো. আশফাক হুসেন সুহাগের (মরহুম ড. মো. আফজাল মিয়ার ছেলে) অ্যাকাউন্টে হস্তান্তর করা হবে।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














