রবি আজিয়াটার ক্রেডিট রেটিং সম্পন্ন
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৫-০৫ ১০:৫৭:০৩
পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি রবি আজিয়াটা লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)। কোম্পানিটির দীর্ঘমেয়াদী ‘এএ+’ এবং স্বল্পমেয়াদী ‘এসটি-১’ রেটিং হয়েছে।
কোম্পানিটির ২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত সময়ের আর্থিক হিসাবের উপর ভিত্তি করে এ রেটিং নির্ণয় করা হয়েছে।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














