আইপিডিসি ফাইন্যান্সের প্রথম প্রান্তিক প্রকাশ
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৫-১১ ১০:১৩:৩৯
পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি আইপিডিসি ফাইন্যান্স পিএলসির পরিচালনা পর্ষদ প্রথম প্রান্তিকের (জানুয়ারী,২৬-মার্চ,২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, প্রথম প্রান্তিকে (জানুয়ারী,২৬-মার্চ,২৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৬ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ০৯ পয়সা।
৩১ মার্চ, ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ১৮ টাকা ০১ পয়সা।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














