ডেল্টা লাইফের লভ্যাংশ ঘোষণা

সানবিডি২৪ প্রকাশ: ২০২৬-০৫-১২ ০৭:৫৭:০৩


পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালান পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৩৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছে।

জানা গেছে, কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ জুন অনুষ্ঠিত হবে। লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৭ জুন।

 

এসকেএস