এশিয়া ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৫-১৯ ১০:৫৬:১৬
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের এশিয়া ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসির ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেডের (এনসিআরএল) রেটিং অনুযায়ী কোম্পানিটির দীর্ঘমেয়াদে ‘বিবিবি’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-৩’ রেটিং হয়েছে।
৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও রেটিং ঘোষণার তারিখ পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত এবং গুণগত তথ্যের উপর ভিত্তি করে এই রেটিং নির্ণয় করা হয়েছে।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














