সিভিও পেট্রোকেমিক্যালের বাণিজ্যিক কার্যক্রম পুনরায় শুরুর ঘোষণা
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৫-২৩ ১০:৩১:০৪
পুঁজিবাজারের তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানী খাতের কোম্পানি সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি পিএলসির বাণিজ্যিক কার্যক্রম পুনরায় শুরুর ঘোষণা দিয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত ২৭ এপ্রিল প্রকাশিত পূর্ববর্তী ঘোষণার পরিপ্রেক্ষিতে কোম্পানিটি জানিয়েছে, তারা ২০ মে কাঁচামাল ন্যাফথা সংগ্রহ করেছে।
কাঁচামালটি তারা Eastern Refinery PLC থেকে ক্রয় করেছে। এর ফলে উৎপাদন সংক্রান্ত প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
এ অবস্থায় কোম্পানির বাণিজ্যিক কার্যক্রম আগামী ২৩ মে পুনরায় শুরু হবে।
এমআরএম






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












