লভ্যাংশ দেবে না এসকে ট্রিমস

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৬-০১ ১০:২২:৪৬


পুঁজিবাজারের তালিকাভুক্ত বিবিধ খাতের এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৩০ জুন, ২০২৫ সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩ টাকা ৩৩ পয়সা। এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২ টাকা ০৩ পয়সায়।

এসকে ট্রিমসের পরিচালক পর্ষদ মুলতবি বার্ষিক সাধারণ সভাগুলো (এজিএম) আহ্বান করার জন্য  হাইকোর্ট বিভাগ থেকে প্রয়োজনীয় অনুমতি/আদেশ চাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

ইকোর্ট বিভাগ থেকে অনুমোদন/আদেশ প্রাপ্তির সাথে সাথেই কোম্পানি সংশ্লিষ্ট এজিএম-এর সঠিক তারিখ, সময় এবং স্থান সম্পর্কে শেয়ারহোল্ডারদের অবহিত করবে।

 

এসকেএস