দর বৃদ্ধির কারণ জানে না হামিদ ফেব্রিক্স
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৬-০১ ১০:৫৮:২৫
পুঁজিবাজারের তালিকাভুক্ত বস্ত্র খাতের হামিদ ফেব্রিক্স লিমিটেড শেয়ার দর অস্বাভাবিকভাবে বৃদ্ধির কারণ জানে না বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার কারণ জানতে চেয়ে ২৪ মে কোম্পানিটিকে ডিএসই নোটিশ পাঠায়।
এর জবাবে কোম্পানিটির পক্ষ থেকে সম্প্রতি জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানিটির শেয়ার দর এভাবে বাড়ছে।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














