বুধবার চেম্বার জজ আদালতের শুনানি ১০টা থেকে ১২টা
সানবিডি২৪ প্রকাশ: ২০২৬-০৬-০২ ১৯:৩০:২৩
আগামীকাল বুধবার চেম্বার জজ আদালতের শুনানি সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এদিন শারীরিক উপস্থিতিতে শুনানি গ্রহণ করবেন আপিল বিভাগের বিচারপতি ফারাহ মাহবুব।
মঙ্গলবার (২ জুন) আপিল বিভাগের রেজিস্ট্রার আশিকুল খবিরের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিচারপতি ফারাহ মাহবুব শুধু আগামীকাল অর্থাৎ ৩ জুন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শারীরিক উপস্থিতিতে চেম্বার আদালতে মামলা সংক্রান্ত জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য শুনানি করবেন।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














