নাভানা ফার্মার তৃতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৬-০৪ ১১:৪৬:২৩


পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি নাভানা ফার্মাসিউটিক্যালস পিএলসির পরিচালনা পর্ষদ তৃতীয় প্রান্তিকের (জানুয়ারী,২৬-মার্চ,২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, তৃতীয় প্রান্তিকে (জানুয়ারী,২৬-মার্চ,২৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২২ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ০১ পয়সা।

অপরদিকে, তিন প্রান্তিকে (জুলাই,২৫-মার্চ,২৬) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৪ টাকা ৫৯পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ৩ টাকা ৪৯ পয়সা।

৩১ মার্চ, ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ৪৯ টাকা ৫৩ পয়সা।

 

এসকেএস