৩ কোম্পানির রোববার লেনদেন বন্ধ
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৬-০৪ ১২:৫৪:২৮
পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির শেয়ার লেনদেন রোববার বন্ধ থাকবে। কোম্পানিগুলো হলো- ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, কর্ণফুলী ইন্স্যুরেন্স ও ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, রোববার প্রতিষ্ঠান ৩টির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। এর আগে প্রতিষ্ঠান ৩টি স্পট মার্কেটে লেনদেন শুরু করে।
রেকর্ড ডেটের কারণে রোববার লেনদেন স্থগিত রাখবে প্রতিষ্ঠান ৩টি। সোমবার প্রতিষ্ঠান ৩টির লেনদেন স্বাভাবিক নিয়মে চলবে।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














